Page

Tuesday, January 17, 2017

৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে ফ্রি ওয়াই-ফাই


৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে ফ্রি ওয়াই-ফাই ‘শিক্ষার্থীদের বিশ্বমানের তথ্য-প্রযুক্তিতে যোগ্য করে তুলতে দেশের প্রায় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হচ্ছে। ২০২১ সাল নাগাদ শুধু ইউনিভার্সিটি নয়, প্রাইমারি স্কুল পর্যন্ত যে প্রায় ১ লক্ষ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলো ফাইবার অপটিক মিনিমাম ব্রডব্যান্ড কানেকটিভিটি দিয়ে কানেক্ট করা হবে।’
রাবিকে তথ্য-প্রযুক্তিতে আরো সমৃদ্ধ করতে এখানে আন্তর্জাতিক মানের একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন তিনি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। 
এসময় মন্ত্রী আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল উপাদান হলো, মানবসম্পদ। মেধাশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এজন্য বিশ্বমানের প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ‘আমরা কোম্পানিজ’-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের চাবি হচ্ছে তরুণ প্রজন্ম। আর এই লক্ষ্যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে হবে। আর এটা অর্জনের জন্য আমরা কোম্পানিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাবিতে এই হটস্পট ওয়াই-ফাই সেবা দিচ্ছে ‘আমরা কোম্পানিজ’।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, জনসংযোগ দফতরের প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারী এবং মহানগর ও রাবি-রুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এনআই
Read more ...

পৃথিবীর কেন্দ্রে ‘মিসিং ইলিমেন্টের’ খোঁজ


পৃথিবীর কেন্দ্রে ‘মিসিং ইলিমেন্টের’ খোঁজএতদিন পৃথিবীর কেন্দ্র একটি উপাদান আছে বলে ধারণা করছিল বিজ্ঞানীরা। লোহা ও নিকেলে পরিপূর্ণ পৃথিবীর ‘কোর’ বা কেন্দ্র হিসেবে পরিচিত এই বলয়ের মধ্যে নতুন উপাদান হিসেবে সিলিকন আবিষ্কার করেছে বিজ্ঞানীরা।
গত কয়েক দশক ধরে এই উপাদানটির খোঁজ করে আসছিল তারা। এ কারণেই এটিকে ‘হারিয়ে যাওয়া উপাদান’ (মিসিং ইলিমেন্ট) হিসেবে অভিহিত করেছে।
লোহা ও নিকেলের পর পৃথিবীর কেন্দ্রে সিলিকন একটি উল্লেখযোগ্য অংশ ঘিরে রেখেছে। উচ্চ চাপ ও উষ্ণতা তৈরির পর পৃথিবীর কেন্দ্রে একেবারে শেষ ভাগের বলয়ে সিলিকন এসে জমা হয়েছে। আর তার ওপরে লোহা ও নিকেলের বলয় জড়িয়ে আছে। এই গবেষণার মাধ্যমে পৃথিবী গঠনের বিষয়ে আরো উচ্চতর গবেষণা সহজ হবে বলে অনুমান করছে বিজ্ঞানীরা। 
এই গবেষণায় নেতৃত্ব দেয়া টোকিও বিশ্ববিদ্যালয়ের ইজি ওতানি জানিয়েছেন, আমরা মনে করি পৃথিবীর কেন্দ্রে মূল উপাদান সিলিকন। পৃথিবীর কেন্দ্রে ৫ ভাগ জায়গা দখল করে আছে তারা। অতিরিক্ত ভরের কারণে সিলিকন লোহা ও নিকেলের মধ্যে দ্রবীভূত হয়ে আছে। 
উল্লেখ্য, এতদিন পৃথিবীর কেন্দ্র নিকেল ও লোহার উপস্থিতিকেই মেনে নিয়েছিল বিজ্ঞানীরা। নতুন এই গবেষণার ফল অনুসারে সেখানে লোহা ও নিকেলের পাশাপাশি অবস্থান নেবে সিলিকন।

মানবকণ্ঠ/এফএইচ
Read more ...

নতুন রেকর্ডে হোয়াটসঅ্যাপ


নতুন রেকর্ডে হোয়াটসঅ্যাপনতুন বছরকে বরণ করতে বছরের প্রথম দিন ফেসবুকের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে ৬ হাজার ৩০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়েছে। হোয়াটসঅ্যাপের জন্য এটি একটি বিরল রেকর্ড।
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটকে জানান, ৬ হাজার ৩০০ কোটি বার্তার মধ্যে ৭৯০ কোটি ছবি, ২৪০ কোটি ভিডিও আদান-প্রদান করা হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে ফেসবুকের এফ৮ নামের ডেভেলপারদের এক সম্মেলনে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ বলেছিলেন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রতিদিন ছয় হাজার কোটি বার্তা আদান-প্রদান করা হয়।
২০১৫ সালের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জন কউম বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন মানুষ তিন হাজার কোটি বার্তা আদান-প্রদান করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল চার হাজার ২০০ কোটি।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দৈনিক ১ হাজার ৫০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়। ২০১৪ সালে মানুষ মোট চার হাজার কোটি ইনস্ট্যান্ট বার্তা আদান-প্রদান করত।
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি।
তথ্যসূত্র: ভেঞ্চারবিট।

Read more ...

ইয়াহুর নতুন নাম আলতাবা!

ইয়াহুর নতুন নাম আলতাবা!
ইয়াহুর সঙ্গে অনেকেরই সম্পর্কটা আবেগের। কারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়েবের ধারণার শুরুই হয়েছে ইয়াহু দিয়ে। সার্চ ইঞ্জিন বলতে ইয়াহুকেই চিনতো সবাই। মেইলের ক্ষেত্রেও একই। সম্প্রতি গুগল আসার পর পিছিয়ে পরে এটি। গত এক দশকে গুগল ও ফেসবুকের সঙ্গে কোনোভাবেই প্রতিযোগিতায় পেরে ওঠেনি ইয়াহু। ফলে ব্যবহারকারী কমতে থাকে। ব্যবসায় নামে ধস। 
এরপর ইয়াহুকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত হয়। যা কিনে নেয় ৪৮৩ কোটি মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি-ভিত্তিক প্রতিষ্ঠান ভেরিজন কমিউনিকেশন। 
ফলে এখন ইয়াহু আর ইয়াহু থাকছে না। তার নাম বদলে যাচ্ছে। ইয়াহু হয়ে যাচ্ছে আলতাবা। এমনকি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার ইয়াহু পরিচালনা বোর্ড থেকেও সরে দাঁড়াচ্ছেন। আর কোম্পানির বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন এরিক ব্র্যান্ট। 

মানবকণ্ঠ/জেডএইচ
Read more ...